খবর

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে নতুন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

  মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরাস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তোফায়েল আহমেদ একথা বলেন।২০১১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেশকে আরো মর্যাদাশীল করতে একযোগে কাজ করার জন্য স্পিকারের আহ্বান

  সিপিএ চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশকে আরো মর্যাদাশীল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।

একনেক সভায় ৬৫০৪ কোটি টাকার ডুয়েল গেজ রেললাইন নির্মাণের অনুমোদন

  আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত পাশাপাশি দুটো ডুয়েল গেজ রেললাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই দুটো ডুয়েলগেজের মধ্যে একটি সম্পূর্ণ নতুন এবং অপরটি বিদ্যমান মিটারগেজকে ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি টাকা।

জুনের মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে : প্রধানমন্ত্রী

  ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী জুন নাগাদ লালবাগ থেকে কেরাণীগঞ্জে স্থানান্তরিত হবে। বর্তমানে কেন্দ্রীয় কারাগারের ৯ একর জায়গা জনগণের জন্য একটি পার্ক ও দুটি জাদুঘর নির্মাণে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কাশিমপুর কারাগার ক্যাম্পাসের প্যারেড গ্রাউন্ডে কারা সপ্তাহ-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানী বিনিময়ে আন্তঃদেশীয় গ্রিড স্থাপনে একমত সার্কভুক্ত দেশগুলো

  সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিনিময়ে আন্তঃদেশীয় গ্রিড স্থাপনের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা। একই সঙ্গে সার্কের দেশগুলোতে আন্তঃদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

দল বিবেচনা না করে অপরাধীদের দমনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  যেভাবেই হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে তৃণমূলের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকল ধর্ম বিশ্বাসের লোকজন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে : প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় সকল ধর্ম বিশ্বাসের লোকজন তাদের নিজেদের উৎসবগুলো উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করছে।

নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনীর নতুন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন এবং নৌবাহিনীর সুনাম ও ঐতিহ্য ক্ষুণ্ন হয় এমন কিছু না করতে বাংলাদেশ নৌবাহিনী নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শীত কবলিত অঞ্চলে দ্রুত কম্বল বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী(2)

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীত কবলিত এলাকার মানুষের মাঝে ৬০ বছরের বেশি বয়সের বৃদ্ধ এবং প্রতিবন্ধী ও এতিমদের অগ্রধিকার ভিত্তিতে দ্রুত কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি নির্দেশ দিয়েছে।

শীত কবলিত অঞ্চলে দ্রুত কম্বল বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীত কবলিত এলাকার মানুষের মাঝে ৬০ বছরের বেশি বয়সের বৃদ্ধ এবং প্রতিবন্ধী ও এতিমদের অগ্রধিকার ভিত্তিতে দ্রুত কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি নির্দেশ দিয়েছে।

বিজিবি এখন একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিনত হয়েছেঃ প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালের বিদ্রোহের হতাশা দূর করে পুনর্গঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করে এখন একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে।

পেশাদার ও সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকারঃ প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সরকার পেশাদার ও সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে দলের সভা অনুষ্ঠিত

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সনকে তার ছেলের বক্তৃতাকালে মুখ সামলে কথা বলার জন্য নির্দেশনা দিতে পরামর্শ দিয়ে বলেছেন, অন্যথায় দেশের মানুষ তাকে উপযুক্ত শিক্ষা দেবে।

প্রতিবছর ছয়-সাত লাখ বৈদেশিক কর্মসংস্থান হবে

  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আজ বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধারের প্রেক্ষিতে প্রতি বছর ৬ থেকে ৭ লাখ বাংলাদেশী নাগরিকের জন্য বৈদেশিক কর্মসংস্থান প্রত্যাশা করছে সরকার।

বাংলাদেশকে প্রথমবারের মত ৪৫ মিলিয়ন ইউরো লোন দেবে জার্মানি

  বিদ্যুৎ সঞ্চালনে ৬০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিবিয়ানায় ৩৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে সরকার

  বিবিয়ানায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৩৮৩ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বাংলাদেশের প্রস্তাবিত 'শান্তির সংস্কৃতি' প্রস্তাবনা গৃহীত হল জাতিসংঘে

  জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে প্রস্তাব আকারে গৃহীত হয়েছে।

জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ৪৪তম মহান বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম বিজয় দিবস পালন উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

ছবিতে দেখুন

ভিডিও