স্বাধীনতার পর থেকে শুরু করে ৫২ বছর ধরে ২৪ সালের জুন মাস শেষে এসে খেলাপি ঋণ জমেছিল ২ লক্ষ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ২৬ সালের জুন শেষে তা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মাত্র দুই বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার লক্ষ কোটি টাকা যা প্রায় ৩ গুণ। মাত্র দুই বছরে ৫২ বছরের তিন গুণ। ২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ হয়েছে মোট ঋণের ৩২.২৬ শতাংশ। বাংলাদেশ এখন খেলাপ...
একটি নতুন রাষ্ট্রের জন্মলগ্ন মানেই কেবল ভৌগোলিক সীমানার অর্জন নয়; আসল চ্যালেঞ্জ শুরু হয় স্বাধীনতার ঠিক পর মুহূর্তে—যখন নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন এবং একটি সম্পূর্ণ বিধ্বস্ত জাতিকে পুনর্গঠনের প্রশ্ন সামনে আসে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়, তখন চারদিকে ছিল কেবল ধ্বংসস্তূপ, অর্থনৈতিক শূন্যতা আর বিপুল মানবেতিহা...
রবীন্দ্র নাথ দাসের বয়স ছিল পঞ্চাশ। ওষুধের দোকান চালাতেন, সাথে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। ৩১ ডিসেম্বর ২০২৫ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নড়াইলে। রাস্তায় তাকে কুপিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনদিন হাসপাতালে কাতরিয়ে ৩ জানুয়ারি তিনি মারা যান। ঠিক পাঁচদিন পর, ৫ জানুয়ারি রাতে, একই জেলার আরেক প্রান্তে দুইজন মানুষ খুন হন একসাথে, একই রাতে। মণি চক্রবর্তী নামের এক মু...
নরঘাতক জিয়ার আসল চেহারা: "এক হাতে হত্যা, অন্য হাতে আহার" প্রখ্যাত সাংবাদিক এন্থনী মাসকারেনহাস তাঁর বিখ্যাত গ্রন্থ 'বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড'-এ জিয়াউর রহমানের চরম নৃশংস ও মনস্তাত্ত্বিক ঘাতক রূপ তুলে ধরেছেন। জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এক সামরিক সহচরকে মাসকারেনহাস যখন জিজ্ঞেস করেছিলেন, "রাষ্ট্রপতি জিয়া কেমন মানুষ ছিলেন?"—তখন সেই ব্যক্তি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থমকে থেকে...
১৯৭১ সালের ডিসেম্বরে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও, এই স্বাধীনতার মূল্য দিতে হয়েছিল অপরিসীম। সার্বভৌমত্ব অর্জিত হলেও দেশের অবকাঠামো ধূলিসাৎ হয়ে গিয়েছিল, অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল, আর মাসের পর মাস চলা রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছিল কোটি কোটি মানুষ। এমন এক ধ্বংসস্তূপের মধ্য দিয়েই ১৯৭২ সালের ১০ জানুয়ারি, পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্ত হ...