খবর

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চারদিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

আওয়ামী লীগ অতীতে অপরাধীদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে নাঃ প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, তাঁর দল অতীতেও অপরাধীদের প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দেবে না।

ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারবোঃ প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে তাঁর দৃঢ় আশা ব্যক্ত করে বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোন সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

বাংলাদেশের ২২ আইটি বিশেষজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

  বাংলাদেশের ২২ আইটি বিশেষজ্ঞ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। তারা দ্বিতীয় আইটি ইঞ্জিনিয়ার্স পরীক্ষায় (আইটিইই) উত্তীর্ণ হয়ে এ সনদ লাভ করেন। আইটিইই হচ্ছে বর্তমানে এশিয়ার ১২ দেশে অনুমোদিত আইটি বিষয়ে আন্তর্জাতিক মানের এক পরীক্ষা।

জাপানী বিনিয়োগকারীদের জন্য কার্যকর টাস্কফোর্স গঠন করা হবেঃ প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনায়াসে ব্যবসা করার জন্য জাপানী বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। আজ জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)’র সদররদপ্তরে আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ-সুবিধা বিষয়ক এক সেমিনারে ভাষণকালে তিনি এ ঘোষণা দেন।

ছবিতে দেখুন

ভিডিও