মৎস্য সম্পদ উৎপাদনে বাংলাদেশ অনেক অগ্রসর এবং বিশ্বে খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বলে মনে করে জাতিসংঘ। জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, তার দেশ বাংলাদেশের বর্তমান সরকারের সংগে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। সংবিধানের আওতায় একটি বৈধ নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই তার দেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে এ সরকারের সাথে কাজ করে আসছে।
বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১০৪৪ ডলার থেকে বেড়ে ১১৮০ ডলারে দাঁড়িয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশের ঔষধ শিল্পে ব্যাপক উন্নয়নের কারণে একটি নতুন রপ্তানিমুখী খাত চালু হয়েছে যা কর্মসংস্থান সৃষ্টি করছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোরদার করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ অঞ্চল আরো উন্নত ও সমৃদ্ধ হবে যদি দক্ষিণ এশিয়ার দেশগুলো এক সাথে কাজ করে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে।