দক্ষিণ এশিয়ায় জনসংখ্যার তুলনায় মুঠোফোন গ্রাহকের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারত।গত ১৪ মে মুঠোফোন গবেষণা ও উন্নয়নভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মোবিফোর্জের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ১০ কোটি মুঠোফোন ব্যবহারকারী ক্লাবের ১৪টি দেশের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।
বাংলাদেশে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয়ের চুক্তির শেষ পর্যায়ে রয়েছে ভারত।
বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি নিরবচ্ছিন্নভাবে বর্ধনশীল রয়েছে গত পাঁচ বছর ধরে - আর এটাই দেশের ইতিহাসে ক্রমবর্ধমান টেকসই উন্নতির দীর্ঘতম নজির।
এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের গ্রামীণ জনগণের গৃহায়ন সুবিধা নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সাথে একযোগে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দীর্ঘ প্রতীক্ষিত বিবিয়ানা-ধনুয়া গ্যাস পাইপলাইনসহ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেছেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন এ প্রকল্প গ্যাসের দেশীয় চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাবে।