মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রোটন বাংলাদেশে শিগগিরই তাদের গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে। এতে অনেক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দরিদ্র মানুষকে সাশ্রয়ী দামে ফ্ল্যাট দিতে ঢাকার অদূরে কামরাঙ্গীর চরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।
ভুটানে অনুষ্ঠিত কিংস কাপ ফুটবলের ফাইনালে ভারতের পুনে এফসি’কে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে কিংস কাপের ট্রফি জিতে নেন শেখ জামাল। টুর্নামেন্টে শুরু থেকেই অসাধারণ খেলা এ দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াসিন খান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষের আয়ু আগের তুলনায় বেড়েছে, যা দেশের জনগণের স্বাস্থ্যে্র উল্লেখযোগ্যে উন্নতিরই লক্ষণ প্রকাশ করে।