ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। লন্ডনে অনুষ্ঠিত সংস্থাটির ২৩তম সাধারণ সভায় এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়ে আইএমএসও’র পরবর্তী মহাপরিচালক হিসেবে এ বিজয় অর্জন করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলের বিশেষজ্ঞ এবং অটিজম সংক্রান্ত বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন গতকাল এখানে বলেছেন, প্রতিবন্ধী ইস্যু মোকাবেলায় সীমিত সম্পদের দেশগুলোকে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তথ্য-প্রযুক্তি ভিত্তিক ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ আগামি বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চার দিনব্যাপি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে গতকাল এখানে এসে পৌঁছলে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
পর্যটন, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে।