মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সকালে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ও এর আশেপাশের এলাকা।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাজনীতিতে লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বে সাফল্য লাভের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ উইমেন ইন পার্লামেন্টস (ডাব্লিউআইপি) গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে বাংলাদেশে এই পুরস্কার পেয়েছে।
অন্তঃসত্ত্বা নারী ও শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুর স্বাস্থ্যের উন্নয়নে দুই হাজার ৩৭৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
দেশে আরো দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আইন-২০১৫ ও রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি আইন-২০১৫’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।