জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ সন্ধ্যায় রাজধানীর ৩২, ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন এবং ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিসভা আজ উভয় দেশের সড়কপথ, নৌপথ ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন করেছে।
সরকার স্কুল-কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সুনিশ্চিত করতে তাদের আর্থিক সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যাত্রীদের বিশ্বাস ও আস্থা অর্জনের লক্ষ্যে সেবার মান বৃদ্ধি এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজের ভাবমূর্তি রক্ষা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।