মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সরকার গেজেট প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক পথ শিশুর খাদ্য, আশ্রয় এবং শিক্ষা নিশ্চিত করার জন্য মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন।
দেশে ভবিষ্যতের জ্বালানির চাহিদা মোকাবেলার জন্য সরকারি ও বেসরকারি খাতে বিদ্যমান গ্যাস, তেল ও কয়লা ভিত্তিক পাওয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে সরকার বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় তরলীকৃত গ্যাস আমদানি এবং স্থানীয় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানের প্রতি জোর দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তার কৌশল পরিবর্তন করেছেন। তিনি এখন বিদেশে বসে বিদেশী নাগরিকদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি আরো ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন আজ।