বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পোশাকপল্লিতে প্রাথমিকভাবে চীনর ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগকারীদের জন্য আলাদা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে যৌথভাবে মুন্সিগঞ্জের গজারিয়ায় গড়ে তোলা হচ্ছে পোশাকপল্লি ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল ও সুসংহত করেছে। অধিবেশনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশের নাম বারবারই প্রথম সারিতে উচ্চারিত হয়েছে।
জাতিসংঘের সাধারন পরিষদের সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গণসংবর্ধনা জানাতে দীর্ঘ ১৪ কিলোমিটার পথজুড়ে জনতার ঢল নামে। গণভবনে ফেরার পর সেখানেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা হিসেবে বিনা মূল্যে কৃষি-উপকরণ ও আর্থিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। দেশের ২৪ জেলার ৩ লাখ ১৭ হাজার ৪৩৩ জন কৃষক এই প্রণোদনা পাবেন। গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম শুরু হয়েছে, আর শেষ হবে এ মাসেই।
সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদকে মানব সভ্যতার অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দু’টি চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।