খবর

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উৎস ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন আজও অটুট আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিকনির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এ ঐতিহাসিক ভাষণ।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছেঃ বিজেপি নেতা রাম মাধব

  সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মহাসচিব রাম মাধব শনিবার দেশে স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে।

বাংলাদেশ-রাশিয়া পারস্পরিক সম্পর্ক জোরদারকরণে ‘আন্তঃরাষ্ট্রীয় কমিশন’ গঠন করতে রুশ রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

  বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত অ্যালেকজান্ডার এ নিকোলায়েভ বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত পারস্পরিক সম্পর্ক জোরদারকরণে ‘আন্তঃরাষ্ট্রীয় কমিশন’ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে পিপিপি শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকান্ড আরো জোরদারে পাবলিক- প্রাইভেট পার্টনারশীপকে (পিপিপি) অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ টি২০ এর ফাইনালে বাংলাদেশ

  শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। বুধবার (২ মার্চ) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো টাইগাররা। টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পর পর দুটি চার মেরে জয়ের লক্ষ্য সহজ করে...

এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠায় টাইগারদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠায় টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে।

১২৫টি আইসিটি ট্রেনিং সেন্টার এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) উদ্বোধনী করে বলেছেন, তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার অংশ হিসেবে দেশের সকল উপজেলায় আইসিটি রিসোর্স সেন্টার গড়ে তোলা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইএফআরসি'র বিশেষ সম্মাননা

  আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট (আইএফআরসি) দুর্যোগ ব্যবস্থাপনায় অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে । এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা।

নতুন দুইটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

  প্রশাসনিক পুনর্গঠন সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নরসিংদী জেলার সদর উপজেলায় একটি এবং পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় আরেকটি নতুন থানা গঠনের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

‘বাংলাদেশ নার্সিং ও ধাত্রী পরিষদ আইন-২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

  মন্ত্রিসভা বৈঠকে নার্সিং, ধাত্রী এবং সংশ্লিষ্ট পেশায় ডিগ্রিধারীদের রেজিষ্ট্রেশন প্রদানের লক্ষ্যে একটি কাউন্সিল গঠনের বিধান রেখে ‘বাংলাদেশ নার্সিং ও ধাত্রী পরিষদ আইন-২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আইএফআরসি'র কর্মকাণ্ড বাংলাদেশে আরো সম্প্রসারিত হবেঃ আইএফআরসি মহাসচিব

  ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি)-এর মহাসচিব এলহাজি আমাদু গুয়াই সাই বলেছেন, তার সংস্থার কর্মকান্ড সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের তাদের উপস্থিতি আরো সংহত করা হবে।

১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ক্ষেত্রে সহযোগিতা দেয়ার জন্য স্থানীয় জনগণ এবং এসব অর্থনৈতিক অঞ্চলে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে সরকারেরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি মহানগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনা তাঁর সরকারের রয়েছে।

আইএমএফ এ দ্বিগুন হয়েছে বাংলাদেশের শেয়ারঃ বেড়েছে ভোটিং ক্ষমতা

  আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) দ্বিগুণ হয়েছে বাংলাদেশের শেয়ার, যার ফলে বেড়েছে ভোটিং ক্ষমতাও।

বিনিয়োগকারীদের আস্থায় বাংলাদেশ শীর্ষেঃ জাপানী উদ্যোক্তাদের জরিপ

  বাংলাদেশে বিনিয়োগকারী জাপানি উদ্যোক্তারা মনে করেন, ২০১৬ সালে এ দেশে তাদের ব্যবসা বাড়বে। তাদের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে তৈরি আস্থা সূচকে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভূ-খণ্ডে জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রশ্রয় দেয়া হয় না।

আত্মবিশ্বাস ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করতে তাঁর দপ্তরের কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য তাঁর দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

ভারতের বিমান বাহিনী প্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও অফিসে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা এবং তার স্ত্রী লিলি রাহা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ছবিতে দেখুন

ভিডিও