ঢাকা, জানুয়ারী ১৮, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রধান ও মুখ্য দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্য সন্ত্রাস ও জঙ্গীমুক্ত করা। সহিংসতা ও নাশকতাকারীদের প্রতি তাদের কর্মকান্ড বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের সমাজ থেকে নির্মূল করার জন্য সরকার প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে।
ঢাকা, জানুয়ারী ১৫, ২০১৪আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমাদানের প্রথম দিনে ২১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্য জমা পড়েছে দুটি। আর ফরম বিক্রি বাবদ আয় হয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকা।
টানা দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা, জানুয়ারী ১৩, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা, জানুয়ারী ১২, ২০১৩ জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর ৪৮ সদস্যের মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী রয়েছেন।