খবর

বাংলাদেশ বিমানের নতুন সংযোজন ‘আকাশ প্রদীপ’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  ঢাকা, ফেব্রুয়ারী ১১, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ বিমানের তৃতীয় বোয়িং-৭৭৭-৩০০ ইআর ‘আকাশ প্রদীপ’ উদ্বোধন করেছেন। বিমান বহরে চতুর্থ প্রজন্মের এই জেট বিমান উদ্বোধনকালে তিনি আশা প্রকাশ করেন, এটি বিমান শিল্পের (এভিয়েশন্স) উন্নয়ন ও বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে সর্বদা প্রস্তুত থাকতে হবেঃ প্রধানমন্ত্রী

  ঢাকা, ফেব্রুয়ারী ০৯, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যে কোন হুমকি মোকাবেলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

আরও ৫০০০০ পুলিশ সদস্য নিয়োগ করা হবেঃ প্রধানমন্ত্রী

  রাজশাহী, ফেব্রুয়ারি ৮, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সন্ত্রাসী ও জঙ্গিকে আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন করে ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের ঘোষণা দেন।

“আপনার দলের সন্ত্রাসীদের থামান”-বেগম জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ফেব্রুয়ারী ০৫, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার সন্ত্রাসী বাহিনী সামলানের আহ্বান জানিয়েছেন। তিনি বিএনপি নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার সন্ত্রাসী বাহিনী আপনাকেই সামলাতে হবে।’

দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিস্তৃত করা হবেঃ সংসদে প্রধানমন্ত্রী

  সংসদ ভবন, ফেব্রুয়ারী ০৫, ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলার আরও অধিক সংখ্যক ইউনিয়নে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গ্রাম বাংলার দরিদ্র কৃষক-পরিবারগুলোকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অন্তর্ভুক্তির এ মহাআয়োজন দেশের দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামীণ অর্থনীতি হবে আরও গতিশীল ও স...

ছবিতে দেখুন

ভিডিও