খবর

শাহজালাল বিমানবন্দরে নতুন রানওয়ে, টার্মিনাল

  ঢাকা, মে ০৮, ২০১৪শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন রানওয়ে ও একটি টার্মিনাল যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান দুটি টার্মিনালের চাইতে প্রায় চারগুন বড় হবে নতুন এই টার্মিনাল।

কর্মসংস্থান বাড়াতে উত্তরবঙ্গে ১০০ কোটি টাকার প্রকল্প

    ঢাকা, মে ০৭, ২০১৪ উত্তরবঙ্গের ৩৫টি উপজেলায় নিম্নআয়ের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত মঙ্গলবার একনেকের বৈঠকে এই প্রকল্পকে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত করার ওপর জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

  ঢাকা, মে ০৭, ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত এবং গ্রামের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সরকারের উদ্দেশ্য অর্থনীতির বিকাশ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং এ লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করছি’।

দেশের জ্বালানী ও বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগের জন্য আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

  ঢাকা, মে ৭, ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, ইউএই বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করবে।’

বৈদেশিক বাণিজ্যে অর্থনীতির উর্ধ্বগতি

  ঢাকা, মে ০৭, ২০১৪গত পাঁচ বছরে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০১৩ সালের জুন পর্যন্ত প্রবৃদ্ধি ২২.৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আয় হয়েছে সর্বোচ্চ, ২৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিরোধী দলের সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা স্বত্বেও ২০১৩-১৪ অর্থবছরের নয় মাসে বৈদেশিক বাণিজ্য ২২.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ছবিতে দেখুন

ভিডিও