প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে তিনদিনের সফরে আগামী ২১ জুলাই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী লন্ডনের নারীবিষয়ক একটি সমাবেশে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিচারপতি, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৮শ’ ৩৯ কোটি ২৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দলের সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ শফিউল্লাহ রৌপ্য পদক ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
ফিলিস্তিনের গাজা এলাকায় ইসরাইলের নির্বিচার হামলায় শিশু ও নারীসহ অসংখ্য ফিলিস্তিন নাগরিককে হত্যা মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করে মন্ত্রিসভা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভা এই হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর চাপ প্রয়োগেরও আহবান জানায়।