জাপানের আইটি প্রফেশনাল সেন্টারের (আইটিপেক) এর সদস্য হল বাংলাদেশ। আজ সোমবার রাজধানীতে এ বিষয়ে আইটিপেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র ও সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) স্থাপনের প্রক্রিয়া দ্রুত সম্পন্নের তাগিদ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তাঁর সরকার দেশ পরিচালনা করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির জন্য সারাটি জীবন আত্মত্যাগ করেছেন এবং জনগণের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা নগর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজুলর রহমান রাজুর প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে কলাবাগানে তার বাড়িতে যান।প্রধানমন্ত্রী রাজুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে তার লাশের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।