বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে গতকাল বুধবার আরও সাতজনের প্রাণহানি হয়েছে। রংপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় বাসটির ভেতরেই পুড়ে মারা গেছে শিশুসহ চারজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে জাতির ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ পুড়িয়ে হত্যাসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন অন্যথায় নিজেদের আগুনে পুড়ে তাদেরই মরতে হবে।
দেশেরপ্রথম সারির এবং বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন কর্তৃকপরিচালিত একটি সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে জনগণ বর্তমান আওয়ামী লীগসরকারের প্রতি প্রবল আস্থাশীল।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৪০৪ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৪টি নতুন এবং ১টি সংশোধিত। এসব প্রকল্প ব্যয়ের ১৪ হাজার ২১২ কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকী অর্থ ৪ হাজার ১৯২ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে সংস্থান করা হবে।