প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিআইএম সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারে বাংলাদেশ-চীন- ভারত-মায়ানমার (বিসিআইএম) বিজনেস কাউন্সিলকে আরো কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
২০ দলীয় জোটের অবরোধে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবদুল কাদের মিয়া ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভার বৈঠকে আজ ব্যালটি ও নন-ব্যালটি উভয় হজযাত্রীদের জন্য চলতি বছরের প্রাথমিক নিবন্ধন ফি হ্রাস করে তা জমা দেয়ার তারিখ পুনঃনির্ধারণ প্রস্তাব অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও মিত্ররা দেশ ধ্বংস করতে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে জাতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি থেকে সাম্প্রতিক সব ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।