খবর

বাংলাদেশের আইসিটি খাতে আরো বিনিয়োগে আইটিইউ মহাসচিবের গুরুত্বারোপ

  ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হোলিন জাও বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ত্বরান্বিতকরণে এ খাতে আরও বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আইটিইউ মহাসচিব গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।

বাংলাদেশ থেকে পেট্রোল বোট কিনতে আগ্রহী মালদ্বীপ

  মালদ্বীপ বাংলাদেশ থেকে উপকূলীয় পেট্রোল বোট ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছে। মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমেদ শিয়াম আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

নেপাল ভুটান ও মালদ্বীপের মন্ত্রীরা ডিজিটাল কর্মসূচিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন

  নেপাল, ভুটান ও মালদ্বীপের সফররত মন্ত্রীরা ডিজিটাল কর্মসূচিতে বাংলাদেশের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করে এ খাতের উন্নয়নে বাংলাদেশ এতদ্বাঞ্চলের দেশগুলোর নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন।

জলসিঁড়ি আবাসন প্রকল্পের প্লট হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি গল্ফ গার্ডেনে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বরাদ্দ প্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মাঝে প্লট হস্তান্তর করেন। ৬,৫০০ প্লটের মধ্যে লটারীর মাধ্যমে বরাদ্দ পাওয়া ৬,০৬৫টি প্লটের বরাদ্দ দেয়া হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭.০৩ লক্ষ দরিদ্র শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার

  সরকার সারাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করবে। উচ্চ-মাধ্যমিক পর্যায়ে শিক্ষাথীদের ঝরে পড়া এড়াতে বিশেষ করে মেয়েদের শিক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ছবিতে দেখুন

ভিডিও