প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যন্তরীণ পানিসম্পদ রক্ষা, নৌপথের নিরাপত্তা এবং উপকূলীয় অঞ্চলের অপরাধ দমনে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানী ঢাকা ও বন্দর নগরী নারায়ণগঞ্জকে সংযুক্ত করার তৃতীয় শীতলক্ষ্যা সেতু এবং ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের মর্মবাণী প্রচারের পাশাপাশি আন্দোলনের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দেশের আলেম উলেমা ও সুফীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইসলাম ধর্মে বিশ্বাসী কোন মানুষ কি করে পেট্রোল বোমা দিয়ে আগুনে পুড়িয়ে মানুষ মারতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাজ্য সৃষ্টি ও পেট্রোল বোমা হামলার প্ররোচণাকারীদের সঙ্গে কোন ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনে এই সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের হোতাদের বিচার হবে।
বাংলাদেশে সদ্য নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াডন সাম্প্রতিক সহিংসতা এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করাকে বর্বরোচিত ও মর্মান্ত্রিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের কর্মকা- চালিয়ে সুফল বয়ে আনতে পারবে না।