খবর

সংসদে পাস হয়েছে 'পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল, ২০১৫'

  রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানি গঠন ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিধান করে আজ জাতীয় সংসদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫ পাস করা হয়েছে।

সরকারী চাকুরিজীবী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন পে স্কেলের অনুমোদন দিল মন্ত্রীসভা

  সরকারি কর্মকতা ও কর্মচারী এবং সশন্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রণীত নতুন বেতন স্কেল মন্ত্রিসভা অনুমোদন করেছে। ২০১৫ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। নতুন বেতন স্কেলে প্রায় শতভাগ বেতন বেড়েছে।

আরো ৫২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবেঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিকে উপবৃত্তি ভোগী শিক্ষার্থীর সংখ্যা আরও ৫২ লাখ বাড়ানো হচ্ছে।

১২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশের ১২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বর্তমানে গ্যাস উৎপাদনের পরিমাণ দৈনিক ২,৭০০ মিলিয়ন ঘনফুট

  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দৈনিক ২ হাজার ৭শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে।

ছবিতে দেখুন

ভিডিও