ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করার স্বার্থেই তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন জরুরি। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, এতিমদের টাকা চুরি করার জন্য নয়, জনগণের সেবা করার জন্য তাঁর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে।
নতুন বছরে অর্থনীতি নিয়ে আছে অনেক প্রত্যাশা। কিন্তু রাজনীতিতে আছে নানা শঙ্কা। সবাই মানেন যে রাজনীতিতে স্থিতিশীলতা থাকলে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তাই নতুন বছরের আকাঙ্ক্ষা—রাজনীতির গুমোট ভাব কাটবে, অর্থনীতি আরও এগিয়ে যাবে।
চলতি বছরেরর প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের অন্যান্য পরীক্ষার ফলাফল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সরকারের প্রতি সমর্থন বিদায়ী ২০১৫ সালে ৬৬ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনসমর্থন দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার’ এবং যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই)-এর তত্ত্বাবধানে নিয়েলশন বাংলাদেশ পরিচালিত জনমত জরিপে এমন তথ্য পাওয়া গেছে।