মালয়েশিয়ায় জিটুজি প্লাস প্রক্রিয়ার আওতায় আগামী তিন বছরে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক পাঠানোর লক্ষ্যে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য হওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একটি প্রস্তাব গ্রহণ করেছেন। জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোনে এ প্রস্তাব দেন।
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, নয়াদিল্লী ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায়।
দীর্ঘদিন পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে নতুন একটি আন্ত:নগর ট্রেন। চলতি বছরের মাঝামাঝিতে এ ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে। যাত্রাপথে বিরতি না দিয়ে সরাসরি গন্তব্যে যাবে ট্রেনটি।
বাংলাদেশে নবনিযুক্ত বৃটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক রোববার বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের চলমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।