প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুর দুই পুত্র যথাক্রমে শেখ কামাল ও শেখ জামালের বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (ইবিআর) যোগদানের দুটি স্মারক আবেগ আপ্লুত পরিবেশে সঙ্গে গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের চীনা সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন। চীনা ভাষায় এটি অনুবাদ করেছেন বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত চাই ঝি ও তার বন্ধুরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকান্ড স্বাচ্ছন্দে পরিচালনায় তাঁর সরকারের কয়েকজন সচিব নিয়োগের পরিকল্পনা রয়েছে। কারণ বর্তমানে এই মন্ত্রণালয়ের কর্মকান্ড বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আশাবাদী বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তারা মনে করেন, তাদের নিজেদের আর্থিক সক্ষমতা বেড়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি আরও বাড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সর্বোচ্চ দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেছেন, প্রত্যেক পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মত দাঁড়াতে হবে।