বঙ্গবন্ধুর জীবনী থেকে শিশুদের অনেক কিছু শেখার আছে। আমাদের নতুন প্রজন্ম এটা পড়ে তার (বঙ্গবন্ধু) গল্পটা জানুক। বঙ্গবন্ধু মানুষটা কেমন ছিলেন, তিনি কী করতেন, তিনি কীভাবে বেড়ে উঠলেন। সাধারণ ছেলের অসাধারণ গল্পটা সবার কাছে নিয়ে যেতে চাই। যাপিত জীবনে সাধারণ থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা ছিল ঠিক গল্পের মতোই। সাধারণ ছেলের অসাধারণ জীবনের গল্প নি...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সহায়তা প্রদানের জন্য বিসিএস কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশ ধারা পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে অথবা বাস্তবায়নের প্রত্রিয়াধীন রয়েছে। যে ধারাগুলো বাস্তবায়িত হয়নি সেগুলো দ্রুত বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বেশি আয় করেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় আন্তঃজেলা সড়ক নির্মাণসহ ২৮৬৫ কোটি টাকা ব্যয় বরাদ্দ সম্বলিত ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।