খবর

সোনার বাংলা গড়তে আরো সোনার ছেলে চাইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দারিদ্র্য এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার হার শতভাগে উন্নীত হওয়া জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশের আরো অনেক সোনার ছেলের প্রয়োজন রয়েছে।   তিনি সমাজে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, ‘একদিন বাংলাদেশ বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে স্থা...

বাংলাদেশ থেকে ধর্মীয় সম্প্রীতির শিক্ষা নিতে মিয়ানমারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি থেকে শিক্ষা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে দেশ কিভাবে এগিয়ে যায় বাংলাদেশ থেকে মিয়ানমার সেই শিক্ষা নেবে।’ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ওআইসি'র প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ওআইসিকে অবশ্যই নেপিদোর ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। হযরত মুহাম্মদ (স:) এর বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর অমোঘ বাণীর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,&l...

উন্নত বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সেভাবে বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি,’ তিনি শনিবার এক সংবর্ধনা অনুষ্...

গ্লোবাল উইম্যান'স লিডারশিপ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে তাঁর অসামান্য অবদানের জন্য গ্লোবাল উইম্যান'স লিডারশিপ এ্যাওয়ার্ড লাভ করেছেন।  ‘গ্লোবাল উইমেন সামিট’-এর প্রেসিডেন্ট আইরিন নাতিভিদাদ-এর কাছ থেকে অডিটোরিয়াম জুড়ে করতালির মাধ্যমে এক নৈশভোজ অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ সম্মাননা গ্রহণ করেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন...

গ্লোবাল ওমেন’স লিডারশিপ পুরস্কারে ভুষিত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাঁর নেতৃত্বে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারীর উদ্যোক্তার প্রসারের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন । অস্ট্রেলিয়ার সিডনিতে ২৭ এপ্রিল অনুষ্টেয় ‘২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশের প্রধানম...

টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ

বিশিষ্ট রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান মো. আবদুল হামিদ মঙ্গলবার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে একমাত্র প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন মো. আবদুল হামিদকে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি ঘোষণা করার ৭৭ দিন পর তিনি ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভ...

যেকোন মুল্যে তারেককে দেশে এনে বিচারের মুখোমুখি করবোইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তারেক রহমানকে নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত এই ‌‘অপরাধীকে যেভাবেই হোক’ দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপিরও কঠোর সমালোচনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমি ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। যে অপরাধী সাজাপ্...

শেখ হাসিনা ও মোদি বৈঠক : দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্ইু প্রধানমন্ত্রী লন্ডনের ল্যাংকাস্টার হাউজে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ...

কমনওয়েলথে সংস্কার আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব

সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের বিভিন্ন সংস্থার ভূমিকা ও কার্যক্রম পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের প্রস্তাব তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনে সংস্থাটির সচিবালয়ের আমূল সংস্কারের উপরও জোর দিয়েছেন তিনি। তিনি বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি গ্রুপ গঠনের পরামর্শ দেন; যে গ্রুপ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতি কমনওয়েলথের সংহতি প্রকাশ

মিয়ানমারের রাখাইনে সব ধরনের সহিংসতা বন্ধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং স্বাধীন তদন্তের মাধ্যমে রোহিঙ্গা নিপীড়নে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ সরকারপ্রধানরা। লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের ঘোষণায় এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের মুখে পালিয়ে অস্তিত্ব সংকটে পড়া ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দ...

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় নেতা ক্যাটাগরিতে শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সৌদি যু...

এশিয়ার ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশিয়ার ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। তিনি এ অঞ্চলের অধিকতর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এশিয়াকে আরো শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত করতে সেতুবন্ধন ও যোগাযোগ গড়ে তুলতে এশীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি স্থিতিশীলতার মাঝেই এশিয়ার ভবিষ্যৎ নিহিত। এ জন্য আমাদের আন্তঃসম্পর্ক ...

বাংলাদেশের উন্নয়ন যাত্রা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নানা ঘাত-প্রতিঘাত, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও অর্জনের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে লন্ডনে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক ইস্যুতে যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্র...

বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কমনওয়েলথ নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দারিদ্র, বৈষম্য ও সংঘাতমুক্ত সমাজ গঠনের ভিত্তি প্রস্তর হিসেবে বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়নের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রচেষ্টা চালানোর জন্য কমনওয়েলথ নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। মঙ্গলবার সকালে লন্ডনের ওয়েস্ট মিনস্টারে রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মেলনকক্ষে ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্...

সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাগিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার তাগিদ দিয়েছেন। গণভবনে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)র কাছ থেকে অনুদান গ্রহণকালে শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদেরকে সুদের হার কমানোর কথা বলতে চাই, না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়... এটিকে অবশ্...

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হবার আহবান পুনর্ব্যক্ত করে বলেছেন, এই বিদ্যুৎ উৎপাদনে তাঁর সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়। তিনি বলেন, ‘আমরা চাই দেশের মানুষ এই বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করবেন। বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং যে পরিমান টাকা খরচ হয় সেই টাকা কিন্তু বিদ্যুতের দাম আমরা গ্রহণ করি না এখানে আমরা ভর্তুকি দেই।...

থাকছে না কোটা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। বুধবার সংসদে এক বিবৃতিতে প্রতিবাদ বিক্ষোভে জনজীবন ক্ষতিগ্রস্ত এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কর্মকান্ড ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ভোগান্তি ও গোলযোগ বন্ধে কোটা ব্যবস্থা বাতিল করা হলো...

তিস্তা ইস্যু সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন ইস্যু সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে সোমবার তাঁর সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা অনেক সমস্যারই সমাধান করেছি, এখন একটি সমস্যাই সমাধানের বাকি, সেটা হচ্ছে তিস্তা সমস্যা।’ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারত...

কুমিল্লায় চারটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লায় সড়ক ও জনপদ বিভাগের ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ-মুরাদনগর- হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু, কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস। একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ফোর-লেন প্রকল্পের শেষ...

ছবিতে দেখুন

ভিডিও