খবর

খুলনায় ডিজিটাল ভূমি সেবাঃ হাতের মুঠোয় জমির সমস্যার সমাধান

সরকারি সম্পত্তি রক্ষা, রাজস্ব আদায়, ইজারা, রেকর্ড সংরক্ষণের জন্য এখন আর পুরোনো নথি খুঁজতে হবে না। জলমহালসহ ভূমি ইজারা গ্রহণের জন্য মানুষকে ছুটতে হবে না এক অফিস থেকে অন্য অফিসে। খাসজমি খুঁজে বের করতে সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও ছুটতে হবে না মাঠেঘাটে। সরকারি ভূমি ব্যবস্থাপনার সব সেবা একটি অ্যাপসে নিয়ে এসেছে খুলনা জেলা প্রশাসন। গত এক বছর ধরে পরীক্ষামূলকভাবে ও...

ইউনিসেফের প্রতিবেদনঃ ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন দেশের যুগান্তকারী অর্জন

বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও বাংলাদেশের ২ কোটি ৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সাফল্যকে ‘যুগান্তকারী অর্জন’ বলছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু সহায়তামূলক এ সংস্থাটি গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে। তারা বলেছে, করোনার প্রাদুর্ভাবের ভেতর গত জুলাইয়ে ক্যাম্পেইন স্থগিতের পর অক্টোবরে আবার চা...

রাজধানীর বে-দখল হওয়া সব খাল উদ্ধার করা হবে

রাজধানীতে বে-দখল হওয়া সকল খাল দুই সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে দ্রুত কাজ শুরু করার জন্য মেয়রদ্বয়ের প্রতি আহবান জানান মন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগরীর জলাবদ্ধত...

নতুন বছরে ক্ষুদেদের হাতে হাতে নতুন বই তুলে দিলো সরকার

করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেই কোন শোরগোল; নেই উৎসবের আমেজ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। করোনার সংক্রমণের কারণে গত বছরে...

১৭০ বছর পরে ফিরে আসলো বাঙ্গালীর সোনালী ঐতিহ্য মসলিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও একদল নিষ্ঠাবান গবেষকের হাত ধরে ১৭০ বছর পর ফিরে এসেছে ঢাকাই মসলিন। একসময় বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ কদর পেত আমাদের দেশের তাঁতিদের হাতে বোনা এই কাপড়। ১৮৫০ সালে শেষবারের মতো মসলিনের প্রদর্শনী হয়। ১৭০ বছর পর ২০২০ সালে আবার ঢাকাই তাঁতিরা বুনেছেন মসলিন। ২০১৪ সালের অক্টোবরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্...

পদ্মার তলদেশ দিয়ে দুর্গম চরে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ

৮০ বছরের পুরোনো চরটির চারদিক দিয়ে পদ্মা নদী। নৌপথই যাতায়াতের একমাত্র ভরসা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটার সেই দুর্গম চরে কাল মঙ্গলবার বিদ্যুতের আলো জ্বলবে। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেব্‌লের মাধ্যমে ওই চরে নেওয়া হয়েছে বিদ্যুৎ। শরীয়তপুর জেলা শহর থেকে সড়কপথে ভেদরগঞ্জের দুলারচরের দূরত্ব ২৫ কিলোমিটার। এরপর ১৫ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে কাচিকাটা। ...

মহামারীর ধাক্কা সামলে গতিময় সব 'মেগা প্রকল্প'

নজিরবিহীন এক মহামারী বিদায়ী বছরে থমকে দিয়েছে পুরো বিশ্বকে, উন্নয়নের মহাসড়কে ছুটতে থাকা বাংলাদেশকেও এ সঙ্কট নাড়িয়ে দিয়েছে; তবে বাংলাদেশ পথ হারায়নি। মহামারীর কারণে লকডাউন আর বিদেশি শ্রমিক-প্রকৌশলীদের অনেকে দেশে ফিরে যাওয়ায় এ বছর সরকারের অগ্রাধিকারে থাকা পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পের কাজ এগোতে পারেনি কাঙ্ক্ষিত দ্রুততায়। তবে বছরের শে...

২০৩৫ সালে বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের ২৫তম বৃহৎঃ ব্রিটিশ গবেষণা সংস্থার প্রতিবেদন

বাংলাদেশ এখন যে ধরণের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ দেশটি হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক এন্ড বিজনেস রিসার্চ তাদের সর্বশেষ এক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে। 'ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবল ২০২১' নামের এই রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়। এতে মূলত সামনের বছর এবং আগামী ১৫ বছরে বিশ্ব...

উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে শক্ত আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠা করতে চায় সরকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানের নতুন একটি উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ ধ্রুবতারা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন বিমানের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে একটি সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘...

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস

করোনাভাইরাসের মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা কামনা করে ...

রফতানিপণ্য বহুমুখীকরণে ৪টি প্রযুক্তিকেন্দ্র নির্মাণ করছে সরকার

রফতানিপণ্য বহুমুখীকরণে বৈচিত্র্য, মান ও উত্কর্ষ সাধনের জন্য যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে চারটি প্রযুক্তিকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রকল্পের অধীনে সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের এসব কেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে বিশ্বব্যাংকের সহায়তা ৩১৮ কোটি টাকা এবং ১৩২ কোটি টাকা ব্যয় কর...

সামাজিক উন্নয়নে নিয়োজিত যুবসংগঠনগুলোর মাঝে ৩ কোটি টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থ বছরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে সফল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সংগঠন সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ কর...

শত প্রতিকূলতায়ও এগিয়ে যাচ্ছে দেশঃ সাফল্যের মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে যখন প্রতিষ্ঠিত অর্থনৈতিক পরাশক্তিগুলোর ধরাশায়ী অবস্থা, তখন বাংলাদেশের মতো একটি জনাকীর্ণ এবং প্রাকৃতিক দুর্যোগে নাস্তানাবুদ হওয়া দেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। করোনার মধ্যেও রেকর্ড গড়ছে বাংলাদেশ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দারুণ গতিতে আসছে রেমিটেন্স। আগের যে কোন সময়ের তুলনায় এখন রেমিটেন্স প্রবাহ সবচেয়ে বেশি। আনন্দের বার্তা আসছে রি...

মুজিববর্ষ উপলক্ষে ১৪ হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার পাবেন "বীর নিবাস"

মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীন একটি দেশের জন্য জীবন বাজি রাখা রক্তক্ষয়ী মহান এক যুদ্ধে তাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। আর্থ-সামাজিক বিবেচনায় অনেকের জীবনই মর্যাদাপূর্ণ নয়। অনেক মুক্তিযোদ্ধা এখনও মানবেতর জীবনযাপন করছেন। অনেকেরই পরিবার পরিজন নিয়ে মাথা গোঁজাবার মতো সম্মানজনক ঠাঁইটুকুও নেই। এরই পরিপ্রেক্ষিতে এবং স্বাধীনতার ৫০ ব...

১৪’শ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বর্তমান সরকার ১৪০০ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে ৬০০০ ডিজিটাল ডেলিভারি সেন্টারের মাধ্যমে প্রতি মাসে ৬ মিলিয়ন মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন কম সময়ে, কম খরচে এবং হয়রানি মুক্তভাবে দ্রুততার সাথে গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিতে সরকার কাজ করছে। বাংলাদেশের স্টার্টআপদের...

কর্তব্য পালন করবে মানুষের জন্য: নবীন সেনা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ ও দেশের মানুষকে ভালোবেসে নিজেদের কর্তব্য পালনের জন্য সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৭৯তম বিএমএ লং কোর্সের সমাপনীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন...

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রণোদনা পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউকে (সেকেন্ড ওয়েভ) সামনে রেখে আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ডিসেম্বর) গণভবনে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চূড়ান্তকরণ সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় অর্থ মন্ত্রণালয়সহ সংশ্ল...

করোনা মোকাবেলার সক্ষমতায় বিশ্বে ২০তম বাংলাদেশঃ ব্লুমবার্গের প্রতিবেদন

বিশ্বে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণসহ অর্থনীতিতে করোনার অভিঘাত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা দেশগুলোর র‌্যাংকিং করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বের ৫৩টি দেশের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারি মোকাবিলার সক্ষমতা নিয়ে ১০টি সূচকের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়। তালিকায় করোনার সার্বিক অভিঘাত...

স্বপ্নের পদ্মাসেতু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিঃ বিশেষ ওয়েবিনার ২৬ ডিসেম্বর

পদ্মাসেতু প্রকল্প বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পদ্মাসেতু নির্মাণ যা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের ২১ জেলার ৩ কোটি মানুষের অনেক দিনের দাবি। ডিসেম্বরের ১০ তারিখ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে এই সেতু আজ পুরোপুরি দৃশ্যমান। সেতুটি নির্মাণের পেছনে যেমন ছিল প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ, ঠিক তেমনি ছিল দেশি-বিদেশি ...

সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও কোভিড-১৯ রোধে রানিং ওয়াটারসহ হাইজিন সুবিধা প্রদান প্রকল্প অনুমোদন

গ্রামীণ এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও কোভিড-১৯ রোধে রানিং ওয়াটারসহ হাইজিন সুবিধা প্রদানের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দ...

ছবিতে দেখুন

ভিডিও