রাষ্ট্রের সকল নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা অর্জনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে।
বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে সরকার।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসমর্পণ সম্পর্কিত চুক্তি সহজ করার এক সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
এবারের আসেম সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামগ্রিকভাবে এবারের আসেম সম্মেলনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল, দৃশ্যমান এবং সুসংহত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বাংলাদেশের উজ্জল ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল গুলশানে সন্ত্রাসী হামলাসহ এ ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে।