জাতীয় অর্থনীতির নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গভীর সমুদ্র বন্দরে নোঙ্গর করা ভেসেল থেকে আমদানিকৃত অপরিশোধিত তেল সহজে ও কম সময়ের মধ্যে খালাস করার জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গল পয়েন্ট মরিং উইথ ডাবল পাইপ লাইন প্রকল্প’সহ ৭ হাজার ২শ’ ৭৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
গাজীপুর (মহানগর মেট্রোপলিটন) পুলিশ আইন-২০১৫ এবং রংপুর মহানগর পুলিশ আইন-২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত বছরের এই একই সময়ের তুলনায় দেশের রফতানি আয় বেড়েছে ৬.৭১ শতাংশ। এই পাঁচ মাসে বাংলাদেশ পণ্য রফতানি করে এক হাজার ২৮৮ কোটি ডলার আয় করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীতে (বিএএফ) উন্নত প্রশিক্ষণ বিমান এবং আধুনিক গবেষণা ও উদ্ধার হেলিকপ্টার সংযোজন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।