সুইডেনের রাজা ষোড়শ কার্ল বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।
বাংলাদেশ এবং সুইডেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা এবং নগর উন্নয়নে একযোগে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে।
ঢাকা ও স্টকহোম অর্থনৈতিক সহযোগিতার খাতসমূহে সম্পর্কোন্নয়ন এবং দ্বিপক্ষীয় সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আরো উৎসাহিত করার ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লুটেরাদের সংগঠন বিএনপি’র ওপর জনগণের কোন আস্থা নেই। এই দলটি কেবল হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্যদিয়েই ক্ষমতা দখল করেছিল এবং জনগণের ভাগ্যের পরিবর্তনে কোন কিছুই করে নাই। ক্ষমতায় থাকাকালে তারা শুধু নিজেদের পকেট ভারি করেছিল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নবম কারামুক্তি দিবস আজ। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।