প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী সমবায় আন্দোলনকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের উন্নয়কে ত্বরান্বিত করার ক্ষেত্রে সমবায় একটি পরীক্ষিত কৌশল। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য এই আন্দোলনকে দেশের কৃষিক্ষেত্রের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।' উন্নয়নের ধারা বজায় রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদকে জনগণের সেবা করার সুযোগ হিসেবেই তিনি বিবেচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং প্রধানমন্ত্রীর পদ আমার কাছে যতটা না মূল্যবান তার চাইতে এইটা একটা বড় সুযোগ জনকল্...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এবং দেশে একটি তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ এবং সহযোগিতা কামনা করেছেন। আজ দুপুরে ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবা...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা উচিত।’ আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং ২৪টি রাজনৈতিক দলের মধ্যে শুরু হওয়া সংলাপের সূচ...
মুন্সিগঞ্জের ওষুধ ও সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এবং সাভারের চামড়া শিল্পনগরী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “২০০৯ সাল থেকে একটানা ১০ বছর ক্ষমতায় থাকার ফলে আজকে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে...
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশগ্রহণে সম্মত হয়েছে। সোমবার রাতে গণভবনে দুই জোটের মধ্যে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দেশের আইন ও সংবিধান অনুযায়ী আমরা আগামী নির্বাচনে যোগ দিতে সম্মত হয়েছি।&r...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বার বার তাঁকে বিএনপি’র পক্ষ থেকে অপমান করা সত্ত্বেও জনগণের বৃহত্তর স্বার্থে অবাধ ও সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানে জন্য তিনি ঐ দলের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে বসেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই রকম অপমান তারা করেছে, হয়তো আমরা ভুলতে পারবো না। তারপরও, আগামীতে সকলের অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দায়িত্ব মনে ক...
আওয়ামী লীগ সরকারের শুরু করা যেসব প্রকল্পের কাজ এখনো শেষ করা যায়নি, সেগুলো সম্পন্ন করে দেশকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আবারও সুযোগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা দিন বদলের ঘোষণা দিয়েছিলাম। প্রক...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সরকারি হাসপাতালের যথাযথ রক্ষনাবেক্ষণের পাশাপাশি আগত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সেবা দেয়াটা আপনাদের দায়িত্ব। পাশাপাশি এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, এগুলোর নির্মাণে সরকারকে অনেক কষ্ট করে বা...
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ যত ক্ষমতায় থাকবে দেশ তত এগিয়ে যাবে। নৌকায় ভোট দিলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এটাই আওয়ামী লীগের ওয়াদা। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের দেশপ্রেম নেই। দলের নামের আগে জাতীয়তাবাদী লিখলেই জাতীয়তাবাদী হওয়া যায় না। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়।...
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে সকল শংকা ঝেড়ে ফেলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃপ্তকন্ঠে বলেছেন, বাংলাদেশে যথাসময়েই আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাঁরা যখন নির্বাচনের সিডিউল ঘোষণা দেবে, তখনই নির্বাচন হবে। বাংলাদেশে এই নির্বাচন অবশ্যই হবে-এটাই আমি বিশ্বাস করি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে দেশের সব থেকে বড় শক্তি আখ্যায়িত করে এবং তাঁদের কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীর নির্বাচনে তাঁদের ভোট চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শাসনে গত দশ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। কাজেই আমাদের সব থেকে বড় শক্তি তরুণ প্রজন্মের কাছে আগামীর নির্বাচনের জন্য...
সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কৌশলগত অবস্থান আঞ্চলিক সংযোগ, বিদেশি বিনিয়োগ ও গ্লোবাল আউটসোর্সিংয়ের জন্য বাংলাদেশকে একটি উদীয়মান কেন্দ্রে পরিণত করছে। বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে চলমান আটটি শতভাগ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রয়েছে।” বুধবার সকালে রিয়াদে কিং সৌদ প্যালেসে সৌদি ব্যবসায়ীদে...
সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা এবং তাঁর (শেখ হাসিনার) সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বিকেলে এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশার বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সৌদি বাদশার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যদি ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের বিএনপি’র সঙ্গে ঐক্য গড়ার কঠোর সমালোচনা করে বলেছেন, এটি খুনী এবং সুবিধাবাদীদের মঞ্চ। ড. কামাল হোসেন যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন তিনি খুনীদের সাথে ঐক্য করেছেন। তিনি তারেক জিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন যার বাংলাদেশের জনগণের কাছে কোন গ্রহণযোগ্যতা নেই। তিনি আজ বিকেলে কাঠালবাড়ি ইলিয়াছ আহমে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা বহুমুখী সেতু মেগাপ্রকল্পে অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকের সঙ্গে ষড়যন্ত্রকারীদের এই সেতু নির্মাণের মাধ্যমে যথোপযুক্ত জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, এই মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে যারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চেয়েছেন তাদেরকে যথোপযুক্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, এ সেতুর জন্য স্...
উচ্চ পর্যায়ের একটি সরকারি কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা আজ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জনপ্রশাসনের চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের জন্য শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে, তাঁদের ডিজিটান নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে তাঁর সরকারী বাসভবন গণভবনে তাঁর জাতিসংঘ সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী...
জাতিসংঘ বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহযোগিতার কথা ব্যক্ত করেছে। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি এবং পূর্ণ সহযোগিতা রয়েছে।’ বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠি...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘের চুক্তির অবিলম্বে কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারে তাই, এর সমাধানও হতে হবে মিয়ানমারে।’ তিনি বলেন, ‘জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে আমরা তারও আশু বাস্তবায়ন ও কার্যকারিতা দ...