খবর

১ কোটি পরিবারের জন্য রেশন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে সেই লক্ষ্যে রেশন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১ কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। বর্তমান সংকট তুলে ধরে প্রধানমন্ত্রী ব...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে: জাতিসংঘ মানবাধিকার প্রধানকে শেখ হাসিনা

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা বলেন, 'রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের সেখানে ফিরিয়ে নিতে...

বাংলাদেশকে ঋণ দিতে শর্তের প্রশ্নই আসে না: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ‘বাংলাদেশকে ঋণ দিতে কোনো শর্ত আরোপের প্রশ্নই আসে না’। এতে অবসান হলো আলোচিত এ ঋণ প্রস্তাব নিয়ে দেশ-বিদেশে চলমান সব জল্পনা-কল্পনার। মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশের অর্থনীতি বিষয়ে এক ব্রিফিংয়ে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান রাহুল আনান্দ একথা জানান। ব্রিফিংয়ে আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্র...

যারা মানবাধিকারের সবক দেয় তারাই বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়ে রেখেছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব দেশ মানবাধিকার বিষয়ে সবক দেয় বা প্রশ্ন তোলে এবং নিষেধাজ্ঞা আরোপ করে তারাই বঙ্গবন্ধু ও নারী-শিশুসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আজকে এদের কাছ থেকে আমাদের মানবাধিকারের সবক নিতে হয়। যারা আমার বাবা, মা, ভাই, নারী-শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে তারা রক্ষা করে।’ তিনি আ...

নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষে বেশকিছু পদক্ষেপ নিচ্ছে। এ সময় তিনি সকলকে সতর্ক করে বলেন, দেশ যখন এগিয়ে যায় এবং সাধারণ মানুষ একটু ভাল থাকতে শুরু করে তখনই দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যে পণ্যমূল্...

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধাজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭...

আগামী মাসে লোডশেডিং থেকে বের হয়ে আসতে পারবোঃ বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী মাসের (সেপ্টেম্বর) শেষের দিকে আমরা লোডশেডিং থেকে বের হয়ে আসতে পারবো। বিশ্ব পরিস্থিতির কারণে আমরাও সংকটে আছি। এটি সাময়িক সমস্যা। বিশ্ব পরিস্থিতি যদি আর খারাপ না হয় তাহলে আমরা ভালোর দিকে যাবো। রবিবার (১৪ আগস্ট) ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি’ নিয়ে ফোরাম ফর ...

বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম কমার সাথে সাথে দেশেও সমন্বয় করা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে দেশেও সমন্বয় করা হবে। দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আর যখনই বিশ্ব বাজারে তেলের দাম কমবে আমরা সাথে সাথেই এ্যাডজাস্ট করবো, সেটাও আমার নির্দেশ রয়ে গেছে। সমসাময়িক সংকট কাটাতে ...

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ হয়তো এই কমিশন চালু করা যাবে। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশা...

আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে পৌনে ৮ হাজার কোটি টাকা

জুলাইয়ের ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টেও রেমিট্যান্সের পালে হাওয়া বইছে। প্রথম ১০ দিনে ৮১ কোটি ৩০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ৯৫ টাকা হিসেবে যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৭ হাজার ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের এ সময়ে তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্...

জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সকলকে মিতব্যয়ী হতে ওয়াসিকা আয়শা খানের আহ্বান

জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সুনাগরিক হিসেবে সকলকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা স্থিতিশীল রাখতে সকলকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও সচেতন হবার বিকল্প নেই। টেকসই উন্নয়নের লক্...

বিপিসি কি সত্যিই লোকসানে? লাভের ৪৭ হাজার কোটি টাকা গেলো কোথায়?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য সম্প্রতি দেশেও বাড়ানো হয়েছে সব ধরণের জ্বালানি তেলের দাম। বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের আমদানি কারক ও বাজারজাত করণের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। বলা হচ্ছে বিপিসির লোক ঠেকাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ আর্ন্তজাতিক বাজারে উচ্চমূল্যে...

বঙ্গমাতা পদক পেলেন বিশিষ্ট ৫ নারী

সোমবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন’ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে পদক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতু...

অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিনিময় এবং সমুদ্র বিজ্ঞানে সহযোগিতা বিষয়ে চীনের সাথে চার চুক্তি স্বাক্ষর

সফররত চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এখানে বাংলাদেশের পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে এক ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকের পর আজ ঢাকা ও বেইজিং বিভিন্ন সহযোগিতার বিষয়ে ৪টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করেছে। সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, স্বাক্ষরিত নথির মধ্যে অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিন...

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চীন ও এশিয়া একসাথে কাজ করতে পারেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কারণে সারা বিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্...

বঙ্গমাতার সাহস ও ত্যাগের দৃষ্টান্ত অনুসরণীয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারে যে, কিভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েরাই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারে।’ প্রধানমন্ত্রী...

দেশের স্টার্টআপগুলোয় ১৫ লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগ থেকে সাড়ে ৩০০ স্টার্টআপকে অফেরতযোগ্য ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছিল। এদের মধ্যে কিছু কিছু স্টার্টআপ কোম্পানি ৫ বছরেই শত মিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। দেশে বর্তমানে ২ হাজার ৫০০ সফল স্টার্টআপ কোম্পানি ১৫ লক্ষ তরুণের কর্মসংস্থান সৃষ্টি করেছে।  প্রতিমন্ত্রী আজ ঢাকায় ঢাকা স্টক এক্...

শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে যুব সমাজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদাকে সমুন্নত করবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের যুব সমাজ নিজেদেরকে গড়ে তুলবে এবং শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদাকে আরো সমুন্নত করবে।তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিক নির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুব সমাজ তাদের চলার  পথে তাঁর আদর্শকে সামন...

গ্রিন ও টেকসই জ্বালানির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

বিশ্ব জুড়ে জ্বালানি নিয়ে তোলপাড়। শেষ হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি, অন্যদিকে জ্বালানি ব্যবহারে গ্রিন ট্রানজিশনের কথা বলছেন সবাই। এমন এক সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ধুঁকছে এ কথা বলার অপেক্ষা রাখেনা। বিশ্বের উন্নত দেশগুলো যখন জ্বালানি নিয়ে এমন সংকটে তখন বিকল্প গ্রিন ও টেকসই জ্বালানির খোঁজ করছে বাংলাদেশ। 'লেটস টক অন গ্রিন ট্রানজিশন' অনুষ্ঠানে এম...

বাংলাদেশ জাতিসংঘের বন্ধু: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতিসংঘের মর্যাদাপূর্ণ একটি সদস্যরাষ্ট্র হিসেবে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসাও করেছেন।

ছবিতে দেখুন

ভিডিও