খবর

অভিবাসী সংকট মোকাবেলায় সব দেশকেই দায়িত্বশীলতার সাথে ঐক্যমত্যে পৌঁছাতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিবাসন সঙ্কট মোকাবিলায় বিশ্বের সব দেশকেই দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যেমত্যে পৌঁছাতে হবে।

বঙ্গবন্ধুর খুনীদের প্রত্যার্পনে জনমত তৈরী করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনী অভিযুক্ত অপরাধীদের প্রত্যার্পণের ব্যাপারে জনমত তৈরির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধুর খুনীর বহিঃসমর্পনের উপায় বের করতে মতৈক্যে পৌঁছেছে বাংলাদেশ ও কানাডা

  আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর বহিঃসমর্পণের উপায় বের করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে বাংলাদেশ ও কানাডা।

শেখ হাসিনা নারী উন্নয়নের স্তম্ভঃ কানাডীয় উন্নয়ন মন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নারীর অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার স্তম্ভ’ বলে আখ্যায়িত করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরি ক্লড বিবেউ।

‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ জন্য মনোনীত সজীব ওয়াজেদ

  ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড' -এর জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সকলের উদ্যোগেই আমরা এদেশকে খুব দ্রুতই নিরক্ষরমুক্ত ঘোষণা করতে পারবোঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শতভাগ নিরক্ষরমুক্ত করতে সকল শ্রেণীপেশার নাগরিকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, সকলের অংশগ্রহণেই দ্রুততম সময়ে আমারা দেশকে নিরক্ষরমুক্ত ঘোষণা করতে পারবো।

বাংলাদেশের একটা মানুষও দরিদ্র, ক্ষুধার্ত, গৃহহীন থাকবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের একটা মানুষও কষ্টে থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষ গৃহহীন থাকবে না।

হতদরিদ্রদের জন্য দরিদ্রবান্ধব খাদ্য কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে সরকারের উল্লেখযোগ্য দরিদ্রবান্ধব কর্মসূচি হতদরিদ্রের মাঝে নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার-লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদিত

  প্রায় ১৯৫ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার-লেনে উন্নীতকরণসহ ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সরকারি কর্মকর্তাদের মেসেজিং অ্যাপ 'আলাপন' এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  দেশে সরকারি কর্মকর্তাদের মধ্যে আন্তঃযোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে তাদের জন্য ‘আলাপন’ নামে ‘ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ’ চালু করা হয়েছে।

ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুবসমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে পারবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যুব সমাজকে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় রাখতে পারলেই কেবল সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা থেকে তাদের মুক্ত রাখতে পারবো।

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য 'পল্লী রেশনিং' চালু করবে সরকার

  সরকার হতদরিদ্র এবং পঙ্গু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য শীঘ্রই ‘পল্লী রেশনিং’ চালুর উদ্যোগ গ্রহণ করবে। যেখানে মাত্র ১০ টাকায় চাল ক্রয়ের সুযোগ থাকবে।

অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ চ্যাম্পিয়নঃ অস্ট্রেলিয়ান হাই কমিশনার

  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ঢাকায় নবনিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশের স্বাস্থ্যখাত, টেলিকম ও জাহাজ নির্মান শিল্পে আগ্রহী নরওয়ে

  নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো বাংলাদেশে আরো বিনিয়োগের ব্যাপারে বিশেষ করে স্বাস্থ্য, টেলিকম এবং শিপবিল্ডিং সেক্টরে তার দেশের আগ্রহের কথা জানিয়েছেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  স্বৈরশাসক জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর বিচারের পথ রুদ্ধ করার পাশাপাশি খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃতই শুধু করেননি লন্ডন থেকে সেখানকার পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত একটি তদন্ত কমিশনকে সে সময়ে বাংলাদেশে আসতেও বাধা প্রদান করেন।

জঙ্গিবাদ সৃষ্টির মূল শেকড় বিএনপিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের স্বার্থান্বেষী মহল যারা বঙ্গবন্ধুর খুনীদের বিচারের বদলে পুরস্কৃত করেছে, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে তারাই এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় ।

উন্নত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে একনেকে ১১০০ বাস-ট্রাক কেনার অনুমোদন

  রাজধানীতে উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জন্য ৬০০ বাস ও ৫০০ ট্রাক কেনা হচ্ছে। এজন্য ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দু’টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই দু’টি প্রকল্পসহ পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বাংলাদেশে বৃটিশ বিনিয়োগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং যুক্তরাজ্য উভয়ের স্বার্থে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ আরো বৃদ্ধির আহবান জানিয়েছেন। বিশেষ করে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তিনি এই বিনিয়োগের আহবান জানান।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

  প্রথমবারের মত বাংলাদেশে এসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরাও লড়াই করতে চাইঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

  সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ সংক্রান্ত বিষয়ে তার দেশের বিশেষজ্ঞ সহযোগিতা প্রদানের প্রস্তাবের কথা উল্লেখ করেছেন।

ছবিতে দেখুন

ভিডিও