শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

1001

Published on ডিসেম্বর 14, 2021
  • Details Image
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের বিরুদ্ধে চলা দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। 
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি এই এগিয়ে চলা বাধাগ্রস্ত করতে চাই। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে তবে, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এই লড়াই চলতে থাকবে৷ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতে সামগ্রিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
 
তবে, বিভিন্ন দেশ এই খুনিদের ফেরত দিতে যাচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বে এসব খুনিদের দেশের ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে জানান জাহাঙ্গীর কবির নানক।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত