ফুলছড়িতে বন্যাদূর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরন

1826

Published on আগস্ট 7, 2020
  • Details Image

দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দৈব দূর্বিপাকে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে ছিল এবং থাকবে। নেতৃবৃন্দ সকল স্তরের নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে থাকার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার,নাফিউল করিম নাফা,নাজমুল ইসলাম লিটন, হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মির্জা মুরশেদুল আলম মিলন, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন দুলাল,ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এবং ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত