প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো।প্রধানমন্ত্রী ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্পের আওতায় এমআরটি লাইন-৬ শীর্ষক বহু প্রত্যাশিত এই মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই এমআরটি ...
‘সরকার প্রধান হিসাবে বিমান বাহিনীকে যতটুকু দেয়া সম্ভব তিনি তাঁর সাধ্যমতো তা দিয়েছেন’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে একটি আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছু আমি করব ইনশাল্লাহ।’ তিনি আজ সকালে ঢাকা সেনানিবাসে বিএএফ বাশার ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের এক দরবারে ভাষণকালে এ কথা বলেন। শেখ হাসিনা বিমান বাহিনীর সদস্যদের পবিত্র...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, তেল ও গ্যাস উত্তোলনে বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তিতে এই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির অংশীদারিত্ব থাকতে হবে।
সরকার প্রতিটি খাত ও ব্যক্তির পূর্ণ সনাক্তকরণ ও অন্যান্য বিস্তারিত তথ্যসহ একটি সার্বিক ডাটাবেজ সৃষ্টির লক্ষ্যে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) তৈরি করতে যাচ্ছে। আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ লক্ষ্যে ‘পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশল’ শীর্ষক একটি পরিকল্পিত দলিল অনুমোদন করা হয়। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ম...
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ ২৭ অক্টোবর রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।