প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে সমগ্র দেশবাসীর গর্ব হিসেবে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজানের দ্বিতীয় দিন শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম-উলেমাদের জন্য ইফতারের আয়োজন করেন।
ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৩ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাজ্যকে একটি মহান দেশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে ব্রিটেনের আরো সহায়তা কামনা করেছেন।
বাংলাদেশকে শিল্পউৎপাদক দেশে পরিণত করার প্রচেষ্টায় স্থানীয় হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির উন্নয়নে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ উদ্বোধন হবে।