প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তদের বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার মাধ্যমে কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনার প্রচেষ্টায় শরিক হওয়ার আহবান জানিয়েছেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে (আইডিবি) তাদের দেয়া ঋণে সুদ কমানোর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইডিবির লোনটা কমপিটিটিভ হতে হবে।’
এনজিও সেক্টর, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র অর্থায়নে বাংলাদেশে ব্যাপক সফলতাকে অন্য মুসলিম দেশগুলোতে ‘রেপ্লিকেট’ করতে চায় ওর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
কূটনৈতিক সর্ম্পক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ডেসকো’র কর্মকর্তাদের প্রতি পেশাদারিত্বের সঙ্গে উন্নত সেবা দিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পসমূহের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।