দেশের শাসনকার্য পরিচলনা করা গুরু দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, জাতির প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মকে কলুষিত করার অপচেষ্টাকারী মানুষ হন্তারক সন্ত্রাসি-জঙ্গিবাদিদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেছেন, এরাই শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারীদের পৃথিবীতে বসবাস কঠিন করে দিচ্ছে।
মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প’সহ এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর আরও সহযোগিতা কামনা করে বলেছেন, বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে সন্ত্রাসবাদ ও জঙ্গিদমনে তারা অন্যদের চেয়েও বেশি সক্ষম।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।