করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা যাবতীয় পরিকল্পনার বিষয়ে কাজ করছি। আমরা আশাবাদী, এ সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। জনগণের জীবনমান উন্নত ও সমৃদ্ধ হবে। যতই প্রতিকূলতা আসুক এই অগ্...
ভারতের উপহারের দু’টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী প্ল্যান্টগুলো নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলি কোভিড মহামারির মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সহযোগিতায় উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লি...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সকল অন্যায় ও অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করতে হবে। ১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ডিএনসিসি এলাকায় মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান ...
২০৫০ সালে সম্ভাব্য ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য চালের উৎপাদনশীলতা দ্বিগুণ করার কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, দেশে একদিকে আবাদি জমি কমছে, বিপরীতে বাড়ছে জনসংখ্যা ও জলবায়ূ পরিবর্তনজনিত ঝুঁকি। এই ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে চালের উৎপাদনশীলতা বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি বাড়াতে ...
দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার রাজধানীর দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় মন্ত্রী বলেন, 'মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের ...