তেলের পাম্পে, বাজারে গিয়ে, ইতিহাস-ঐতিহ্য চর্চায়, বিদ্যুতের সুইচ টিপে, সন্তানকে স্কুলে পাঠিয়ে, ফসলের মাঠে দাঁড়িয়ে কিংবা নিরাপত্তার প্রশ্নে উৎকণ্ঠিত হয়ে মানুষ বুঝে- রাষ্ট্র কোন পথে যাচ্ছে। আজ বাংলাদেশের মানুষের মনে তাই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে; আমরা আসলে কী হারালাম?