“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের জুলাই মাসে এই পবিত্র ও ন্যায়সঙ্গত স্লোগানকে বুকে ধারণ করেই দেশের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল। আন্দোলনটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার এক লড়াই। কিন্তু পর্দার আড়ালে ওত পেতে থাকা একাত্তরের পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক প্রভুরা যে সাধারণ শিক্ষা...
গত বছরের জুলাই ছিল প্রতারণার মাস। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংরা সেই ষড়যন্ত্র ও প্রতারণার বর্ষপূর্তি উপলক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এ সকল কর্মসূচি জাতি ও রাষ্ট্র গঠনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। বরং জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। তাদের এ সকল কর্মসূচি দেশ ধ্বংসের কর্মসূচি।