সারাজীবন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭ মে ২০১২ | ৩ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাজীবন দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনে কাজ করে যেতে চাই। মা-বাবা, ভাই-বোন হারানোর পর ১৯৮১ সালের এই দিনে যখন দেশে ফিরি তখন আমার কাছে মনে হয়েছিল এ দেশের মানুষের জন্য কিছু করতে হবে। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।বৃহস্পতিবার সকালে গণভবনে দলের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি মানুষের জন্য কাজ করে যাবো এ আশা ও বিশ্বাস যেনো মানুষের মধ্যে থাকে এমনটাই আজকের দিনে তার চাওয়া হিসেবে উল্লেখ করেন।১৭ মে দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। আর এ দিনটি উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।
১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নানা কর্মসূচী গ্রহণ, প্রধানমন্ত্রীকে বিশাল ছাত্র-সংবর্ধনা দিচ্ছে ছাত্রলীগ
বুধবার | ১৬ মে ২০১২ | ২ জ্যৈষ্ঠ ১৪১৯
আগামী ১৭ মে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন। ঐ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের নির্মমতার হাত থেকে রেহাই পান। ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে বিপুল আনন্দ-উল্লাস, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, সপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হৃত গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার বজ্র শপথ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
'আমাদের যা কিছু অর্জন, তার সব অর্জনই আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে: সৈয়দ আশরাফুল ইসলাম
বুধবার | ১৬ মে ২০১২ | ২ জ্যৈষ্ঠ ১৪১৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'আমাদের যা কিছু অর্জন, তার সব অর্জনই আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে'—এ কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, 'পত্রিকা পড়লে, টক শো দেখলে মনে হয় আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই। আওয়ামী লীগের সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা জানে না আওয়ামী লীগের ভিত্তি ও শেকড় কোথায়।' তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে সরকারপ্রধানদের প্রতি দেশের মানুষের আস্থার তালিকায় সপ্তম স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থান ১১তম।
মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার, ১৫ মে ২০১২, ১ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিকট প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে আগ্রহী। প্রধানমন্ত্রী বলেন, ইয়াঙ্গুন দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সেতু নির্মাণে বাংলাদেশের সোপান হওয়ায় দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তাকে ঢাকা খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লুইন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বৈঠকে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের মীমাংসা হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দু'দেশের জনগণের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
২০ মে শেখ হাসিনার সাথে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মতবিনিময় সভা
সোমবার, ১৪ মে ২০১২, ৩১ বৈশাখ ১৪১৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় সভা ২০ মে দুপুর ১২টায় প্রধামন্ত্রীর বাসবভন গণভবনে অনুষ্ঠিত হবে। মত বিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্যবৃন্দ, দলীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।














