Elektronik Sigara গৌরবোজ্জ্বল সাফল্য ও সম্ভাবনার নতুন দিগন্ত

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

গৌরবোজ্জ্বল সাফল্য ও
সম্ভাবনার নতুন দিগন্ত

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর
(১৯৯৬-২০০১)
গৌরবোজ্জ্বল সাফল্য ও
সম্ভাবনার নতুন দিগন্ত তথ্য

তথ্য ও গবেষণা বিভাগ
বাংলাদেশ আওয়ামী লীগ

গৌরবোজ্জ্বল সাফল্য ও সম্ভাবনার নতুন দিগন্ত
তথ্য ও গবেষণা বিভাগের প্রকাশনা
বাংলাদেশ আওয়ামী লীগ
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর, ২০০১
দ্বিতীয় সংস্করণ : অক্টোবর, ২০০৪
সম্পাদনা পরিষদ
আবুল মাল আবদুল মুহিত
শেখর দত্ত
নূহ-উল-আলম লেনিন
সম্পাদক ও প্রকাশক
নূহ-উল-আলম লেনিন
তথ্য ও গবেষণা সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০
গ্রন্থস্বত্ব
বাংলাদেশ আওয়ামী লীগ
প্রচ্ছদ
শাহরীয়ার রাসেল
অক্ষর বিন্যাস
তথ্য ও গবেষণা বিভাগ
বাংলাদেশ আওয়ামী লীগ
মূল্য
দশ টাকা

উ ● ৎ ● স ● র্গ
বাঙালি জাতির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম
এবং
দেশগড়ার কাজে যাঁরা আত্মোৎসর্গ করেছেন
নানাভাবে অবদান রেখেছেন
তাঁদের উদ্দেশে

ভূমিকা
২০০১ সালের ১ অক্টোবরের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে 'জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ
সরকারের উনড়বয়ন ও সাফল্য : গৌরবোজ্জ্বল পাঁচ বছর' পুস্তিকাটির দ্বিতীয় সংস্করণ
প্রকাশিত হলো। এই বর্ধিত সংস্করণের নাম কিছুটা পবির্তন করে 'জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর : গৌরবোজ্জ্বল সাফল্য ও সম্ভাবনার নতুন
দিগন্ত' রাখা হয়েছে। শেখ হাসিনার সরকারের (১৯৯৬-২০০১) উনড়বয়ন ও সাফল্যের
সংক্ষিপ্ত বিবরণ সংবলিত নির্বাচনী প্রচার পুস্তিকাটি তখনই অনুসন্ধিৎসু পাঠকের দৃষ্টি
আকর্ষণ করে। কিন্তু নির্বাচনী ডামাডোলের মধ্যে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের
নেতা-কমর্ীরা মনোযোগ সহকারে পুস্তিকাটি পাঠ করার অবকাশ পাননি। ফলে আওয়ামী
লীগ সরকারের অতুলনীয় বিপুল সাফল্য ভালোভাবে প্রচারিত হয়নি এবং এ-ব্যাপারে
মানুষের মধ্যে সুস্পষ্ট সম্যক ধারণার ঘাটতি থেকে যায়। গত তিন বছরে বিএনপি-জামাত
জোট সরকারের প্রায় সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পটভূমিতে জনগণ এখন নিজেদের
অভিজ্ঞতা থেকেই আওয়ামী লীগ সরকারের সাফল্যগুলো নতুন করে খতিয়ে দেখছে।
দেশবাসী স্বভাবতই দুই সরকারের কর্মকাণ্ডের তুলনামূলক বিচার করছে। তারা দেখতে
পাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে সৃষ্ট একটি অমিত সম্ভাবনার দেশকে জোট সরকার কীভাবে
আবার অতল অন্ধকারে ঠেলে দিচ্ছে।
জনগণের এই স্বাধীন বিচার বিবেচনাকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করা
এবং আওয়ামী লীগ সরকারের সাফল্যগুলোর একটি বস্তুনিষ্ঠ সামগ্রিক চিত্র পুনরায়
দেশবাসীর সামনে তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যেই দ্বিতীয় সংস্করণটি
প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথম সংস্করণে তথ্য-উপাত্তের অনেক ঘাটতি ছিল। বর্তমান সংস্করণে সংক্ষিপ্ত হলেও
যথাসাধ্য পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দেয়ার চেষ্টা করা হয়েছে। বলা বাহুল্য আমাদের প্রায়
সকল তথ্য-উপাত্তের উৎস সরকারের বার্ষিক অর্থনৈতিক সমীক্ষা (অর্থ মন্ত্রণালয়),
পরিসংখ্যান বু্যরো এবং বিভিনড়ব মন্ত্রণালয় ভিত্তিক প্রতিবেদন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও
গবেষকদের অভিমত এবং মূল্যায়নও পুস্তক রচনায় আমাদের সহায়ক হয়েছে।
সর্বোপরি, আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল দিকনিদে র্
শনা ও পরামর্শ দিয়েই নয়, পুস্তিকার খসড়াটি একাধিকবার পাঠ এবং প্রয়োজনীয়
প্রচুর তথ্য-উপাত্ত সনিড়ববেশিত করে এটিকে সমৃদ্ধ করেছেন।
পুস্তিকায় বিভিনড়ব ক্ষেত্রে খালেদা জিয়ার প্রথম শাসনামলের (১৯৯১-'৯৫) সঙ্গে শেখ
হাসিনার সরকারের আমলের (১৯৯৬-২০০১) তুলনামূলক চিত্র হাজির করার চেষ্টা করা
হয়েছে। বর্তমান বিএনপি-জামাত জোট সরকারের কর্মকাণ্ডের সঙ্গে কোনো তুলনা করা
হয়নি। আশা করি সচেতন পাঠক ও কমর্ীদের কাছে পুস্তিকাটি সমাদৃত হবে।
নূহ-উল-আলম লেনিন
সম্পাদক

 

 


অনলাইন রেডিও

You are here প্রকাশনা পুস্তক/পুস্তিকা